بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
إِنَّآ أَعْطَيْنَـٰكَ ٱلْكَوْثَرَ ﴿١﴾
108:1 নিশ্চয় আমি তোমাকে আল-কাউসার দান করেছি।
فَصَلِّ لِرَبِّكَ وَٱنْحَرْ ﴿٢﴾
108:2 অতএব তোমার রবের উদ্দেশ্যেই সালাত পড় এবং নহর কর*। *অর্থ কুরবানী কর।
إِنَّ شَانِئَكَ هُوَ ٱلْأَبْتَرُ ﴿٣﴾
108:3 নিশ্চয় তোমার প্রতি শত্রুতা পোষণকারীই নির্বংশ।