بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
وَٱلنَّـٰزِعَـٰتِ غَرْقًا ﴿١﴾
79:1 কসম নির্মমভাবে (কাফিরদের রূহ) উৎপাটনকারীদের।* * ১-৫ নং আয়াতে বিভিন্ন কাজে নিয়োজিত ফেরেশতাদের কসম করা হয়েছে।
وَٱلنَّـٰشِطَـٰتِ نَشْطًا ﴿٢﴾
79:2 আর কসম সহজভাবে বন্ধনমুক্তকারীদের।
وَٱلسَّـٰبِحَـٰتِ سَبْحًا ﴿٣﴾
79:3 আর কসম দ্রুতগতিতে সন্তরণকারীদের।
فَٱلسَّـٰبِقَـٰتِ سَبْقًا ﴿٤﴾
79:4 আর দ্রুতবেগে অগ্রসরমানদের।
فَٱلْمُدَبِّرَٰتِ أَمْرًا ﴿٥﴾
79:5 অতঃপর কসম সকল কার্যনির্বাহকারীদের।
يَوْمَ تَرْجُفُ ٱلرَّاجِفَةُ ﴿٦﴾
79:6 সেদিন কম্পনকারী* প্রকম্পিত করবে। *অর্থাৎ প্রথম শিংগাধ্বনি।
تَتْبَعُهَا ٱلرَّادِفَةُ ﴿٧﴾
79:7 তাকে অনুসরণ করবে পরবর্তী কম্পনকারী।* *দ্বিতীয় শিংগাধ্বনি।
قُلُوبٌ يَوْمَئِذٍ وَاجِفَةٌ ﴿٨﴾
79:8 সেদিন অনেক হৃদয় ভীত-সন্ত্রস্ত হবে।
أَبْصَـٰرُهَا خَـٰشِعَةٌ ﴿٩﴾
79:9 তাদের দৃষ্টিসমূহ নত হবে।
يَقُولُونَ أَءِنَّا لَمَرْدُودُونَ فِى ٱلْحَافِرَةِ ﴿١٠﴾
79:10 তারা বলে, ‘আমরা কি পূর্বাবস্থায় প্রত্যাবর্তিত হবই,
أَءِذَا كُنَّا عِظَـٰمًا نَّخِرَةً ﴿١١﴾
79:11 যখন আমরা চূর্ণ-বিচূর্ণ হাড় হয়ে যাব’?
قَالُوا۟ تِلْكَ إِذًا كَرَّةٌ خَاسِرَةٌ ﴿١٢﴾
79:12 তারা বলে, ‘তাহলে তা তো এক ক্ষতিকর প্রত্যাবর্তন’।
فَإِنَّمَا هِىَ زَجْرَةٌ وَٰحِدَةٌ ﴿١٣﴾
79:13 আর ওটা তো কেবল এক বিকট আওয়াজ।
فَإِذَا هُم بِٱلسَّاهِرَةِ ﴿١٤﴾
79:14 তৎক্ষনাৎ তারা ভূ-পৃষ্ঠে উপস্থিত হবে।
هَلْ أَتَىٰكَ حَدِيثُ مُوسَىٰٓ ﴿١٥﴾
79:15 মূসার বৃত্তান্ত তোমার কাছে পৌঁছেছে কি?
إِذْ نَادَىٰهُ رَبُّهُۥ بِٱلْوَادِ ٱلْمُقَدَّسِ طُوًى ﴿١٦﴾
79:16 যখন তার রব তাকে পবিত্র তুওয়া উপত্যকায় ডেকেছিলেন,
ٱذْهَبْ إِلَىٰ فِرْعَوْنَ إِنَّهُۥ طَغَىٰ ﴿١٧﴾
79:17 ‘ফির‘আউনের কাছে যাও, নিশ্চয় সে সীমালংঘন করেছে’।
فَقُلْ هَل لَّكَ إِلَىٰٓ أَن تَزَكَّىٰ ﴿١٨﴾
79:18 অতঃপর বল ‘তোমার কি ইচ্ছা আছে যে, তুমি পবিত্র হবে’?
وَأَهْدِيَكَ إِلَىٰ رَبِّكَ فَتَخْشَىٰ ﴿١٩﴾
79:19 ‘আর আমি তোমাকে তোমার রবের দিকে পথ দেখাব, যাতে তুমি তাঁকে ভয় কর?’
فَأَرَىٰهُ ٱلْـَٔايَةَ ٱلْكُبْرَىٰ ﴿٢٠﴾
79:20 অতঃপর মূসা তাকে বিরাট নিদর্শন দেখাল।
فَكَذَّبَ وَعَصَىٰ ﴿٢١﴾
79:21 কিন্তু সে অস্বীকার করল এবং অমান্য করল।
ثُمَّ أَدْبَرَ يَسْعَىٰ ﴿٢٢﴾
79:22 তারপর সে ফাসাদ করার চেষ্টায় প্রস্থান করল।
فَحَشَرَ فَنَادَىٰ ﴿٢٣﴾
79:23 অতঃপর সে লোকদেরকে একত্র করে ঘোষণা দিল।
فَقَالَ أَنَا۠ رَبُّكُمُ ٱلْأَعْلَىٰ ﴿٢٤﴾
79:24 আর বলল, ‘আমিই তোমাদের সর্বোচ্চ রব’।
فَأَخَذَهُ ٱللَّهُ نَكَالَ ٱلْـَٔاخِرَةِ وَٱلْأُولَىٰٓ ﴿٢٥﴾
79:25 অবশেষে আল্লাহ তাকে আখিরাত ও দুনিয়ার আযাবে পাকড়াও করলেন।
إِنَّ فِى ذَٰلِكَ لَعِبْرَةً لِّمَن يَخْشَىٰٓ ﴿٢٦﴾
79:26 নিশ্চয় যে ভয় করে তার জন্য এতে শিক্ষা রয়েছে।
ءَأَنتُمْ أَشَدُّ خَلْقًا أَمِ ٱلسَّمَآءُ ۚ بَنَىٰهَا ﴿٢٧﴾
79:27 তোমাদেরকে সৃষ্টি করা অধিক কঠিন, না আসমান সৃষ্টি? তিনি তা বানিয়েছেন।
رَفَعَ سَمْكَهَا فَسَوَّىٰهَا ﴿٢٨﴾
79:28 তিনি এর ছাদকে উচ্চ করেছেন এবং তাকে সুসম্পন্ন করেছেন।
وَأَغْطَشَ لَيْلَهَا وَأَخْرَجَ ضُحَىٰهَا ﴿٢٩﴾
79:29 আর তিনি এর রাতকে অন্ধকারাচ্ছন্ন করেছেন এবং এর দিবালোক প্রকাশ করেছেন।
وَٱلْأَرْضَ بَعْدَ ذَٰلِكَ دَحَىٰهَآ ﴿٣٠﴾
79:30 এরপর তিনি যমীনকে বিস্তীর্ণ করেছেন।
أَخْرَجَ مِنْهَا مَآءَهَا وَمَرْعَىٰهَا ﴿٣١﴾
79:31 তিনি তার ভিতর থেকে বের করেছেন তার পানি ও তার তৃণভূমি।
وَٱلْجِبَالَ أَرْسَىٰهَا ﴿٣٢﴾
79:32 আর পর্বতগুলোকে তিনি দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত করেছেন।
مَتَـٰعًا لَّكُمْ وَلِأَنْعَـٰمِكُمْ ﴿٣٣﴾
79:33 তোমাদের ও তোমাদের চতুষ্পদ জন্তুগুলোর জীবনোপকরণস্বরূপ।
فَإِذَا جَآءَتِ ٱلطَّآمَّةُ ٱلْكُبْرَىٰ ﴿٣٤﴾
79:34 অতঃপর যখন মহাপ্রলয় আসবে।
يَوْمَ يَتَذَكَّرُ ٱلْإِنسَـٰنُ مَا سَعَىٰ ﴿٣٥﴾
79:35 সেদিন মানুষ স্মরণ করবে তা, যা সে চেষ্টা করেছে।
وَبُرِّزَتِ ٱلْجَحِيمُ لِمَن يَرَىٰ ﴿٣٦﴾
79:36 আর জাহান্নামকে প্রকাশ করা হবে তার জন্য যে দেখতে পায়।
فَأَمَّا مَن طَغَىٰ ﴿٣٧﴾
79:37 সুতরাং যে সীমালঙ্ঘন করে।
وَءَاثَرَ ٱلْحَيَوٰةَ ٱلدُّنْيَا ﴿٣٨﴾
79:38 আর দুনিয়ার জীবনকে প্রাধান্য দেয়,
فَإِنَّ ٱلْجَحِيمَ هِىَ ٱلْمَأْوَىٰ ﴿٣٩﴾
79:39 নিশ্চয় জাহান্নাম হবে তার আবাসস্থল।
وَأَمَّا مَنْ خَافَ مَقَامَ رَبِّهِۦ وَنَهَى ٱلنَّفْسَ عَنِ ٱلْهَوَىٰ ﴿٤٠﴾
79:40 আর যে স্বীয় রবের সামনে দাঁড়ানোকে ভয় করে এবং কুপ্রবৃত্তি থেকে নিজকে বিরত রাখে,
فَإِنَّ ٱلْجَنَّةَ هِىَ ٱلْمَأْوَىٰ ﴿٤١﴾
79:41 নিশ্চয় জান্নাত হবে তার আবাসস্থল।
يَسْـَٔلُونَكَ عَنِ ٱلسَّاعَةِ أَيَّانَ مُرْسَىٰهَا ﴿٤٢﴾
79:42 তারা তোমাকে কিয়ামত সম্পর্কে জিজ্ঞাসা করে, ‘তা কখন ঘটবে’?
فِيمَ أَنتَ مِن ذِكْرَىٰهَآ ﴿٤٣﴾
79:43 তা উল্লেখ করার কি জ্ঞান তোমার আছে?
إِلَىٰ رَبِّكَ مُنتَهَىٰهَآ ﴿٤٤﴾
79:44 এর প্রকৃত জ্ঞান তোমার রবের কাছেই।
إِنَّمَآ أَنتَ مُنذِرُ مَن يَخْشَىٰهَا ﴿٤٥﴾
79:45 তুমিতো কেবল তাকেই সতর্ককারী, যে একে ভয় করে ।
كَأَنَّهُمْ يَوْمَ يَرَوْنَهَا لَمْ يَلْبَثُوٓا۟ إِلَّا عَشِيَّةً أَوْ ضُحَىٰهَا ﴿٤٦﴾
79:46 যেদিন তারা তা দেখবে, সেদিন তাদের মনে হবে, যেন তারা (দুনিয়ায়) এক সন্ধ্যা বা এক সকালের বেশী অবস্থান করেনি।