بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
إِذَا وَقَعَتِ ٱلْوَاقِعَةُ ﴿١﴾
56:1 যখন কিয়ামত সংঘটিত হবে।
لَيْسَ لِوَقْعَتِهَا كَاذِبَةٌ ﴿٢﴾
56:2 তার সংঘটনের কোনই অস্বীকারকারী থাকবে না।
خَافِضَةٌ رَّافِعَةٌ ﴿٣﴾
56:3 তা কাউকে ভূলুণ্ঠিত করবে এবং কাউকে করবে সমুন্নত।
إِذَا رُجَّتِ ٱلْأَرْضُ رَجًّا ﴿٤﴾
56:4 যখন যমীন প্রকম্পিত হবে প্রবল প্রকম্পনে।
وَبُسَّتِ ٱلْجِبَالُ بَسًّا ﴿٥﴾
56:5 আর পর্বতমালা চূর্ণ-বিচূর্ণ হয়ে পড়বে।
فَكَانَتْ هَبَآءً مُّنۢبَثًّا ﴿٦﴾
56:6 অতঃপর তা বিক্ষিপ্ত ধূলিকণায় পরিণত হবে।
وَكُنتُمْ أَزْوَٰجًا ثَلَـٰثَةً ﴿٧﴾
56:7 আর তোমরা বিভক্ত হয়ে পড়বে তিন দলে।
فَأَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَيْمَنَةِ ﴿٨﴾
56:8 সুতরাং ডান পার্শ্বের দল, ডান পার্শ্বের দলটি কত সৌভাগ্যবান!
وَأَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ مَآ أَصْحَـٰبُ ٱلْمَشْـَٔمَةِ ﴿٩﴾
56:9 আর বাম পার্শ্বের দল, বাম পার্শ্বের দলটি কত হতভাগ্য!
وَٱلسَّـٰبِقُونَ ٱلسَّـٰبِقُونَ ﴿١٠﴾
56:10 আর অগ্রগামীরাই অগ্রগামী।
أُو۟لَـٰٓئِكَ ٱلْمُقَرَّبُونَ ﴿١١﴾
56:11 তারাই সান্নিধ্যপ্রাপ্ত।
فِى جَنَّـٰتِ ٱلنَّعِيمِ ﴿١٢﴾
56:12 তারা থাকবে নিআমতপূর্ণ জান্নাতসমূহে ।
ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ ﴿١٣﴾
56:13 বহুসংখ্যক হবে পূর্ববর্তীদের মধ্য থেকে,
وَقَلِيلٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ ﴿١٤﴾
56:14 আর অল্পসংখ্যক হবে পরবর্তীদের মধ্য থেকে।
عَلَىٰ سُرُرٍ مَّوْضُونَةٍ ﴿١٥﴾
56:15 স্বর্ণ ও দামী পাথরখচিত আসনে!
مُّتَّكِـِٔينَ عَلَيْهَا مُتَقَـٰبِلِينَ ﴿١٦﴾
56:16 তারা সেখানে হেলান দিয়ে আসীন থাকবে মুখোমুখি অবস্থায়।
يَطُوفُ عَلَيْهِمْ وِلْدَٰنٌ مُّخَلَّدُونَ ﴿١٧﴾
56:17 তাদের আশ-পাশে ঘোরাফেরা করবে চির কিশোররা,
بِأَكْوَابٍ وَأَبَارِيقَ وَكَأْسٍ مِّن مَّعِينٍ ﴿١٨﴾
56:18 পানপাত্র, জগ ও প্রবাহিত ঝর্ণার শরাবপূর্ণ পেয়ালা নিয়ে,
لَّا يُصَدَّعُونَ عَنْهَا وَلَا يُنزِفُونَ ﴿١٩﴾
56:19 তা পানে না তাদের মাথা ব্যথা করবে, আর না তারা মাতাল হবে।
وَفَـٰكِهَةٍ مِّمَّا يَتَخَيَّرُونَ ﴿٢٠﴾
56:20 আর (ঘোরাফেরা করবে) তাদের পছন্দমত ফল নিয়ে।
وَلَحْمِ طَيْرٍ مِّمَّا يَشْتَهُونَ ﴿٢١﴾
56:21 আর পাখির গোশ্ত নিয়ে, যা তারা কামনা করবে।
وَحُورٌ عِينٌ ﴿٢٢﴾
56:22 আর থাকবে ডাগরচোখা হূর,
كَأَمْثَـٰلِ ٱللُّؤْلُؤِ ٱلْمَكْنُونِ ﴿٢٣﴾
56:23 যেন তারা সুরক্ষিত মুক্তা,
جَزَآءًۢ بِمَا كَانُوا۟ يَعْمَلُونَ ﴿٢٤﴾
56:24 তারা যে আমল করত তার প্রতিদানস্বরূপ।
لَا يَسْمَعُونَ فِيهَا لَغْوًا وَلَا تَأْثِيمًا ﴿٢٥﴾
56:25 তারা সেখানে শুনতে পাবে না কোন বেহুদা কথা, এবং না পাপের কথা;
إِلَّا قِيلًا سَلَـٰمًا سَلَـٰمًا ﴿٢٦﴾
56:26 শুধু এই বাণী ছাড়া, ‘সালাম, সালাম’
وَأَصْحَـٰبُ ٱلْيَمِينِ مَآ أَصْحَـٰبُ ٱلْيَمِينِ ﴿٢٧﴾
56:27 আর ডান দিকের দল; কত ভাগ্যবান ডান দিকের দল!
فِى سِدْرٍ مَّخْضُودٍ ﴿٢٨﴾
56:28 তারা থাকবে কাঁটাবিহীন কুলগাছের নিচে,
وَطَلْحٍ مَّنضُودٍ ﴿٢٩﴾
56:29 আর কাঁদিপূর্ণ কলাগাছের নিচে,
وَظِلٍّ مَّمْدُودٍ ﴿٣٠﴾
56:30 আর বিস্তৃত ছায়ায়,
وَمَآءٍ مَّسْكُوبٍ ﴿٣١﴾
56:31 আর সদা প্রবাহিত পানির পাশে,
وَفَـٰكِهَةٍ كَثِيرَةٍ ﴿٣٢﴾
56:32 আর প্রচুর ফলমূলে,
لَّا مَقْطُوعَةٍ وَلَا مَمْنُوعَةٍ ﴿٣٣﴾
56:33 যা শেষ হবে না এবং নিষিদ্ধও হবে না।
وَفُرُشٍ مَّرْفُوعَةٍ ﴿٣٤﴾
56:34 (তারা থাকবে) সুউচ্চ শয্যাসমূহে;
إِنَّآ أَنشَأْنَـٰهُنَّ إِنشَآءً ﴿٣٥﴾
56:35 নিশ্চয় আমি হূরদেরকে বিশেষভাবে সৃষ্টি করব।
فَجَعَلْنَـٰهُنَّ أَبْكَارًا ﴿٣٦﴾
56:36 অতঃপর তাদেরকে বানাব কুমারী,
عُرُبًا أَتْرَابًا ﴿٣٧﴾
56:37 সোহাগিনী ও সমবয়সী।
لِّأَصْحَـٰبِ ٱلْيَمِينِ ﴿٣٨﴾
56:38 ডানদিকের লোকদের জন্য।
ثُلَّةٌ مِّنَ ٱلْأَوَّلِينَ ﴿٣٩﴾
56:39 তাদের অনেকে হবে পূর্ববর্তীদের মধ্য থেকে।
وَثُلَّةٌ مِّنَ ٱلْـَٔاخِرِينَ ﴿٤٠﴾
56:40 আর অনেকে হবে পরবর্তীদের মধ্য থেকে।
وَأَصْحَـٰبُ ٱلشِّمَالِ مَآ أَصْحَـٰبُ ٱلشِّمَالِ ﴿٤١﴾
56:41 আর বাম দিকের দল, কত হতভাগ্য বাম দিকের দল!
فِى سَمُومٍ وَحَمِيمٍ ﴿٤٢﴾
56:42 তারা থাকবে তীব্র গরম হাওয়া এবং প্রচন্ড উত্তপ্ত পানিতে,
وَظِلٍّ مِّن يَحْمُومٍ ﴿٤٣﴾
56:43 আর প্রচন্ড কালো ধোঁয়ার ছায়ায়,
لَّا بَارِدٍ وَلَا كَرِيمٍ ﴿٤٤﴾
56:44 যা শীতলও নয়, সুখকরও নয়।
إِنَّهُمْ كَانُوا۟ قَبْلَ ذَٰلِكَ مُتْرَفِينَ ﴿٤٥﴾
56:45 নিশ্চয় তারা ইতঃপূর্বে বিলাসিতায় মগ্ন ছিল,
وَكَانُوا۟ يُصِرُّونَ عَلَى ٱلْحِنثِ ٱلْعَظِيمِ ﴿٤٦﴾
56:46 আর তারা জঘন্য পাপে লেগে থাকত।
وَكَانُوا۟ يَقُولُونَ أَئِذَا مِتْنَا وَكُنَّا تُرَابًا وَعِظَـٰمًا أَءِنَّا لَمَبْعُوثُونَ ﴿٤٧﴾
56:47 আর তারা বলত, ‘আমরা যখন মরে যাব এবং মাটি ও হাড়ে পরিণত হব তখনও কি আমরা পুনরুত্থিত হব?’
أَوَءَابَآؤُنَا ٱلْأَوَّلُونَ ﴿٤٨﴾
56:48 ‘আমাদের পূর্ববর্তী পিতৃপুরুষরাও?’
قُلْ إِنَّ ٱلْأَوَّلِينَ وَٱلْـَٔاخِرِينَ ﴿٤٩﴾
56:49 বল, ‘নিশ্চয় পূর্ববর্তীরা ও পরবর্তীরা,
لَمَجْمُوعُونَ إِلَىٰ مِيقَـٰتِ يَوْمٍ مَّعْلُومٍ ﴿٥٠﴾
56:50 এক নির্ধারিত দিনের নির্দিষ্ট সময়ে অবশ্যই একত্র হবে’।
ثُمَّ إِنَّكُمْ أَيُّهَا ٱلضَّآلُّونَ ٱلْمُكَذِّبُونَ ﴿٥١﴾
56:51 তারপর হে পথভ্রষ্ট ও অস্বীকারকারীরা,
لَـَٔاكِلُونَ مِن شَجَرٍ مِّن زَقُّومٍ ﴿٥٢﴾
56:52 তোমরা অবশ্যই যাক্কূম গাছ থেকে খাবে,
فَمَالِـُٔونَ مِنْهَا ٱلْبُطُونَ ﴿٥٣﴾
56:53 অতঃপর তা দিয়ে পেট ভর্তি করবে।
فَشَـٰرِبُونَ عَلَيْهِ مِنَ ٱلْحَمِيمِ ﴿٥٤﴾
56:54 তদুপরি পান করবে প্রচন্ড উত্তপ্ত পানি।
فَشَـٰرِبُونَ شُرْبَ ٱلْهِيمِ ﴿٥٥﴾
56:55 অতঃপর তোমরা তা পান করবে তৃষ্ণাতুর উটের ন্যায়।
هَـٰذَا نُزُلُهُمْ يَوْمَ ٱلدِّينِ ﴿٥٦﴾
56:56 প্রতিফল দিবসে এই হবে তাদের মেহমানদারী,
نَحْنُ خَلَقْنَـٰكُمْ فَلَوْلَا تُصَدِّقُونَ ﴿٥٧﴾
56:57 আমিই তোমাদেরকে সৃষ্টি করেছি: তাহলে কেন তোমরা তা বিশ্বাস করছ না?
أَفَرَءَيْتُم مَّا تُمْنُونَ ﴿٥٨﴾
56:58 তোমরা কি ভেবে দেখেছ, তোমরা যে বীর্যপাত করছ সে সম্পর্কে?
ءَأَنتُمْ تَخْلُقُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلْخَـٰلِقُونَ ﴿٥٩﴾
56:59 তা কি তোমরা সৃষ্টি কর, না আমিই তার স্রষ্টা?
نَحْنُ قَدَّرْنَا بَيْنَكُمُ ٱلْمَوْتَ وَمَا نَحْنُ بِمَسْبُوقِينَ ﴿٦٠﴾
56:60 আমি তোমাদের মধ্যে মৃত্যু নির্ধারণ করেছি এবং আমাকে অক্ষম করা যাবে না,
عَلَىٰٓ أَن نُّبَدِّلَ أَمْثَـٰلَكُمْ وَنُنشِئَكُمْ فِى مَا لَا تَعْلَمُونَ ﴿٦١﴾
56:61 তোমাদের স্থানে তোমাদের বিকল্প আনয়ন করতে এবং তোমাদেরকে এমনভাবে সৃষ্টি করতে যা তোমরা জান না।
وَلَقَدْ عَلِمْتُمُ ٱلنَّشْأَةَ ٱلْأُولَىٰ فَلَوْلَا تَذَكَّرُونَ ﴿٦٢﴾
56:62 আর তোমরা তো প্রথম সৃষ্টি সম্পর্কে জেনেছ, তবে কেন তোমরা উপদেশ গ্রহণ করছ না?
أَفَرَءَيْتُم مَّا تَحْرُثُونَ ﴿٦٣﴾
56:63 তোমরা আমাকে বল, তোমরা যমীনে যা বপন কর সে ব্যাপারে,
ءَأَنتُمْ تَزْرَعُونَهُۥٓ أَمْ نَحْنُ ٱلزَّٰرِعُونَ ﴿٦٤﴾
56:64 তোমরা তা অঙ্কুরিত কর, না আমি অঙ্কুরিত করি?
لَوْ نَشَآءُ لَجَعَلْنَـٰهُ حُطَـٰمًا فَظَلْتُمْ تَفَكَّهُونَ ﴿٦٥﴾
56:65 আমি চাইলে তা খড়-কুটায় পরিণত করতে পারি, তখন তোমরা পরিতাপ করতে থাকবে-
إِنَّا لَمُغْرَمُونَ ﴿٦٦﴾
56:66 (এই বলে,) ‘নিশ্চয় আমরা দায়গ্রস্ত হয়ে গেলাম’।
بَلْ نَحْنُ مَحْرُومُونَ ﴿٦٧﴾
56:67 ‘বরং আমরা মাহরূম হয়েছি’।
أَفَرَءَيْتُمُ ٱلْمَآءَ ٱلَّذِى تَشْرَبُونَ ﴿٦٨﴾
56:68 তোমরা যে পানি পান কর সে ব্যাপারে আমাকে বল।
ءَأَنتُمْ أَنزَلْتُمُوهُ مِنَ ٱلْمُزْنِ أَمْ نَحْنُ ٱلْمُنزِلُونَ ﴿٦٩﴾
56:69 বৃষ্টিভরা মেঘ থেকে তোমরা কি তা বর্ষণ কর, না আমি বৃষ্টি বর্ষণকারী?
لَوْ نَشَآءُ جَعَلْنَـٰهُ أُجَاجًا فَلَوْلَا تَشْكُرُونَ ﴿٧٠﴾
56:70 ইচ্ছা করলে আমি তা লবণাক্ত করে দিতে পারি: তবুও কেন তোমরা কৃতজ্ঞ হও না?
أَفَرَءَيْتُمُ ٱلنَّارَ ٱلَّتِى تُورُونَ ﴿٧١﴾
56:71 তোমরা যে আগুন জ্বালাও সে ব্যাপারে আমাকে বল,
ءَأَنتُمْ أَنشَأْتُمْ شَجَرَتَهَآ أَمْ نَحْنُ ٱلْمُنشِـُٔونَ ﴿٧٢﴾
56:72 তোমরাই কি এর (লাকড়ির গাছ) উৎপাদন কর, না আমি করি?
نَحْنُ جَعَلْنَـٰهَا تَذْكِرَةً وَمَتَـٰعًا لِّلْمُقْوِينَ ﴿٧٣﴾
56:73 একে আমি করেছি এক স্মারক ও মরুবাসীর প্রয়োজনীয় বস্তু।
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ﴿٧٤﴾
56:74 অতএব তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ কর।
۞ فَلَآ أُقْسِمُ بِمَوَٰقِعِ ٱلنُّجُومِ ﴿٧٥﴾
56:75 সুতরাং আমি কসম করছি নক্ষত্ররাজির অস্তাচলের,
وَإِنَّهُۥ لَقَسَمٌ لَّوْ تَعْلَمُونَ عَظِيمٌ ﴿٧٦﴾
56:76 আর নিশ্চয় এটি এক মহাকসম, যদি তোমরা জানতে,
إِنَّهُۥ لَقُرْءَانٌ كَرِيمٌ ﴿٧٧﴾
56:77 নিশ্চয় এটি মহিমান্বিত কুরআন,
فِى كِتَـٰبٍ مَّكْنُونٍ ﴿٧٨﴾
56:78 যা আছে সুরক্ষিত কিতাবে,
لَّا يَمَسُّهُۥٓ إِلَّا ٱلْمُطَهَّرُونَ ﴿٧٩﴾
56:79 কেউ তা স্পর্শ করবে না পবিত্রগণ ছাড়া।
تَنزِيلٌ مِّن رَّبِّ ٱلْعَـٰلَمِينَ ﴿٨٠﴾
56:80 তা সৃষ্টিকুলের রবের কাছ থেকে নাযিলকৃত।
أَفَبِهَـٰذَا ٱلْحَدِيثِ أَنتُم مُّدْهِنُونَ ﴿٨١﴾
56:81 তবে কি তোমরা এই বাণী তুচ্ছ গণ্য করছ?
وَتَجْعَلُونَ رِزْقَكُمْ أَنَّكُمْ تُكَذِّبُونَ ﴿٨٢﴾
56:82 আর তোমরা তোমাদের রিয্ক বানিয়ে নিয়েছ যে, তোমরা মিথ্যা আরোপ করবে।
فَلَوْلَآ إِذَا بَلَغَتِ ٱلْحُلْقُومَ ﴿٨٣﴾
56:83 সুতরাং কেন নয়- যখন রূহ কণ্ঠদেশে পৌঁছে যায়?
وَأَنتُمْ حِينَئِذٍ تَنظُرُونَ ﴿٨٤﴾
56:84 আর তখন তোমরা কেবল চেয়ে থাক।
وَنَحْنُ أَقْرَبُ إِلَيْهِ مِنكُمْ وَلَـٰكِن لَّا تُبْصِرُونَ ﴿٨٥﴾
56:85 আর তোমাদের চাইতে আমি তার খুব কাছে; কিন্তু তোমরা দেখতে পাও না।
فَلَوْلَآ إِن كُنتُمْ غَيْرَ مَدِينِينَ ﴿٨٦﴾
56:86 তোমাদের যদি প্রতিফল দেয়া না হয়, তাহলে তোমরা কেন
تَرْجِعُونَهَآ إِن كُنتُمْ صَـٰدِقِينَ ﴿٨٧﴾
56:87 ফিরিয়ে আনছ না রূহকে, যদি তোমরা সত্যবাদী হও?
فَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُقَرَّبِينَ ﴿٨٨﴾
56:88 অতঃপর সে যদি নৈকট্যপ্রাপ্তদের অন্যতম হয়,
فَرَوْحٌ وَرَيْحَانٌ وَجَنَّتُ نَعِيمٍ ﴿٨٩﴾
56:89 তবে তার জন্য থাকবে বিশ্রাম, উত্তম জীবনোপকরণ ও সুখময় জান্নাত।
وَأَمَّآ إِن كَانَ مِنْ أَصْحَـٰبِ ٱلْيَمِينِ ﴿٩٠﴾
56:90 আর সে যদি হয় ডানদিকের একজন,
فَسَلَـٰمٌ لَّكَ مِنْ أَصْحَـٰبِ ٱلْيَمِينِ ﴿٩١﴾
56:91 তবে (তাকে বলা হবে), ‘তোমাকে সালাম, যেহেতু তুমি ডানদিকের একজন’।
وَأَمَّآ إِن كَانَ مِنَ ٱلْمُكَذِّبِينَ ٱلضَّآلِّينَ ﴿٩٢﴾
56:92 আর সে যদি হয় অস্বীকারকারী ও পথভ্রষ্ট,
فَنُزُلٌ مِّنْ حَمِيمٍ ﴿٩٣﴾
56:93 তবে তার মেহমানদারী হবে প্রচন্ড উত্তপ্ত পানি দিয়ে,
وَتَصْلِيَةُ جَحِيمٍ ﴿٩٤﴾
56:94 আর জ্বলন্ত আগুনে প্রজ্জ্বলনে।
إِنَّ هَـٰذَا لَهُوَ حَقُّ ٱلْيَقِينِ ﴿٩٥﴾
56:95 নিশ্চয় এটি অবধারিত সত্য।
فَسَبِّحْ بِٱسْمِ رَبِّكَ ٱلْعَظِيمِ ﴿٩٦﴾
56:96 অতএব তোমার মহান রবের নামে তাসবীহ পাঠ কর।