بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
وَٱلْعَـٰدِيَـٰتِ ضَبْحًا ﴿١﴾
100:1 কসম ঊর্ধশ্বাসে ছুটে যাওয়া অশ্বরাজির,
فَٱلْمُورِيَـٰتِ قَدْحًا ﴿٢﴾
100:2 অতঃপর যারা ক্ষুরাঘাতে অগ্নি-স্ফূলিঙ্গ ছড়ায়,
فَٱلْمُغِيرَٰتِ صُبْحًا ﴿٣﴾
100:3 অতঃপর যারা প্রত্যুষে হানা দেয়,
فَأَثَرْنَ بِهِۦ نَقْعًا ﴿٤﴾
100:4 অতঃপর সে তা দ্বারা ধুলি উড়ায়,
فَوَسَطْنَ بِهِۦ جَمْعًا ﴿٥﴾
100:5 অতঃপর এর দ্বারা শত্রুদলের ভেতরে ঢুকে পড়ে;
إِنَّ ٱلْإِنسَـٰنَ لِرَبِّهِۦ لَكَنُودٌ ﴿٦﴾
100:6 নিশ্চয় মানুষ তার রবের প্রতি বড়ই অকৃতজ্ঞ।
وَإِنَّهُۥ عَلَىٰ ذَٰلِكَ لَشَهِيدٌ ﴿٧﴾
100:7 আর নিশ্চয় সে এর উপর (স্বয়ং) সাক্ষী হয়।
وَإِنَّهُۥ لِحُبِّ ٱلْخَيْرِ لَشَدِيدٌ ﴿٨﴾
100:8 আর নিশ্চয় ধন-সম্পদের লোভে সে প্রবল।
۞ أَفَلَا يَعْلَمُ إِذَا بُعْثِرَ مَا فِى ٱلْقُبُورِ ﴿٩﴾
100:9 তবে কি সে জানে না যখন কবরে যা আছে তা উত্থিত হবে?
وَحُصِّلَ مَا فِى ٱلصُّدُورِ ﴿١٠﴾
100:10 আর অন্তরে যা আছে তা প্রকাশিত হবে।
إِنَّ رَبَّهُم بِهِمْ يَوْمَئِذٍ لَّخَبِيرٌۢ ﴿١١﴾
100:11 নিশ্চয় তোমার রব সেদিন তাদের ব্যাপারে সবিশেষ অবহিত।