QuranQuiz bySALSABIL STUDIO
Open the appOpen app

سورة الغاشية

সূরা Al-Ghashiyah বাংলা অর্থসহ

26 আয়াত · ১১৪টির মধ্যে সূরা 88

🌐 Translation: বাংলা

Englishالعربية (بلا ترجمة)اردوBahasa IndonesiaBahasa MelayuTürkçeFrançaisDeutschEspañolPortuguêsItalianoNederlandsРусскийفارسیবাংলাहिन्दीSoomaaliKiswahiliHausaShqipBosanskiAzərbaycancaOʻzbekcha中文日本語한국어ภาษาไทยTiếng ViệtTagalogپښتوPolskiSvenskaNorskSuomiČeštinaRomânăБългарскиУкраїнськаעבריתதமிழ்മലയാളംతెలుగుमराठीગુજરાતીनेपालीසිංහලঅসমীয়াسنڌيدریKurdîދިވެހިئۇيغۇرچەአማርኛAfaan OromooYorùbáKinyarwandaBamanankanChiyaoTamaziɣtMëranawТоҷикӣҚазақшаТатарчаភាសាខ្មែរEnglish (Abdel Haleem)

অনুবাদ: Rawai Al-bayan

بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ

هَلْ أَتَىٰكَ حَدِيثُ ٱلْغَـٰشِيَةِ ﴿١﴾

88:1 কিয়ামতের সংবাদ কি তোমার কাছে এসেছে?

وُجُوهٌ يَوْمَئِذٍ خَـٰشِعَةٌ ﴿٢﴾

88:2 সেদিন অনেক চেহারা হবে অবনত।

عَامِلَةٌ نَّاصِبَةٌ ﴿٣﴾

88:3 কর্মক্লান্ত, পরিশ্রান্ত।

تَصْلَىٰ نَارًا حَامِيَةً ﴿٤﴾

88:4 তারা প্রবেশ করবে জ্বলন্ত আগুনে।

تُسْقَىٰ مِنْ عَيْنٍ ءَانِيَةٍ ﴿٥﴾

88:5 তাদের পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে।

لَّيْسَ لَهُمْ طَعَامٌ إِلَّا مِن ضَرِيعٍ ﴿٦﴾

88:6 তাদের জন্য কাঁটাবিশিষ্ট গুল্ম ছাড়া কোন খাদ্য থাকবে না।

لَّا يُسْمِنُ وَلَا يُغْنِى مِن جُوعٍ ﴿٧﴾

88:7 তা মোটা-তাজাও করবে না এবং ক্ষুধাও নিবারণ করবে না।

وُجُوهٌ يَوْمَئِذٍ نَّاعِمَةٌ ﴿٨﴾

88:8 সেদিন অনেক চেহারা হবে লাবণ্যময়।

لِّسَعْيِهَا رَاضِيَةٌ ﴿٩﴾

88:9 নিজদের চেষ্টা সাধনায় সন্তুষ্ট।

فِى جَنَّةٍ عَالِيَةٍ ﴿١٠﴾

88:10 সুউচ্চ জান্নাতে।

لَّا تَسْمَعُ فِيهَا لَـٰغِيَةً ﴿١١﴾

88:11 সেখানে তারা শুনবে না কোন অসার বাক্য।

فِيهَا عَيْنٌ جَارِيَةٌ ﴿١٢﴾

88:12 সেখানে থাকবে প্রবাহমান ঝর্ণাধারা,

فِيهَا سُرُرٌ مَّرْفُوعَةٌ ﴿١٣﴾

88:13 সেখানে থাকবে সুউচ্চ আসনসমূহ।

وَأَكْوَابٌ مَّوْضُوعَةٌ ﴿١٤﴾

88:14 আর প্রস্তুত পানপাত্রসমূহ।

وَنَمَارِقُ مَصْفُوفَةٌ ﴿١٥﴾

88:15 আর সারি সারি বালিশসমূহ।

وَزَرَابِىُّ مَبْثُوثَةٌ ﴿١٦﴾

88:16 আর বিস্তৃত বিছানো কার্পেটরাজি।

أَفَلَا يَنظُرُونَ إِلَى ٱلْإِبِلِ كَيْفَ خُلِقَتْ ﴿١٧﴾

88:17 তবে কি তারা উটের প্রতি দৃষ্টিপাত করে না, কীভাবে তা সৃষ্টি করা হয়েছে?

وَإِلَى ٱلسَّمَآءِ كَيْفَ رُفِعَتْ ﴿١٨﴾

88:18 আর আকাশের দিকে, কীভাবে তা ঊর্ধ্বে স্থাপন করা হয়েছে?

وَإِلَى ٱلْجِبَالِ كَيْفَ نُصِبَتْ ﴿١٩﴾

88:19 আর পর্বতমালার দিকে, কীভাবে তা স্থাপন করা হয়েছে?

وَإِلَى ٱلْأَرْضِ كَيْفَ سُطِحَتْ ﴿٢٠﴾

88:20 আর যমীনের দিকে, কীভাবে তা বিস্তৃত করা হয়েছে?

فَذَكِّرْ إِنَّمَآ أَنتَ مُذَكِّرٌ ﴿٢١﴾

88:21 অতএব তুমি উপদেশ দাও, তুমি তো একজন উপদেশদাতা মাত্র।

لَّسْتَ عَلَيْهِم بِمُصَيْطِرٍ ﴿٢٢﴾

88:22 তুমি তাদের উপর শক্তি প্রয়োগকারী নও।

إِلَّا مَن تَوَلَّىٰ وَكَفَرَ ﴿٢٣﴾

88:23 তবে যে মুখ ফিরিয়ে নেয় এবং কুফরী করে,

فَيُعَذِّبُهُ ٱللَّهُ ٱلْعَذَابَ ٱلْأَكْبَرَ ﴿٢٤﴾

88:24 ফলে আল্লাহ তাকে কঠোর আযাব দেবেন।

إِنَّ إِلَيْنَآ إِيَابَهُمْ ﴿٢٥﴾

88:25 নিশ্চয় আমারই নিকট তাদের প্রত্যাবর্তন।

ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُم ﴿٢٦﴾

88:26 তারপর নিশ্চয় তাদের হিসাব-নিকাশ আমারই দায়িত্বে।

নিজেকে যাচাই করুন

নিজেকে যাচাই করুন →

Hear Surah Al-Ghashiyah from all 90 reciters →