بِسْمِ ٱللَّهِ ٱلرَّحْمَـٰنِ ٱلرَّحِيمِ
إِذَا ٱلشَّمْسُ كُوِّرَتْ ﴿١﴾
81:1 যখন সূর্যকে গুটিয়ে নেয়া হবে।
وَإِذَا ٱلنُّجُومُ ٱنكَدَرَتْ ﴿٢﴾
81:2 আর নক্ষত্ররাজি যখন পতিত হবে।
وَإِذَا ٱلْجِبَالُ سُيِّرَتْ ﴿٣﴾
81:3 আর পর্বতগুলোকে যখন সঞ্চালিত করা হবে।
وَإِذَا ٱلْعِشَارُ عُطِّلَتْ ﴿٤﴾
81:4 আর যখন দশমাসের গর্ভবতী উষ্ট্রীগুলো উপেক্ষিত হবে।
وَإِذَا ٱلْوُحُوشُ حُشِرَتْ ﴿٥﴾
81:5 আর যখন বন্য পশুগুলোকে একত্র করা হবে।
وَإِذَا ٱلْبِحَارُ سُجِّرَتْ ﴿٦﴾
81:6 আর যখন সমুদ্রগুলোকে অগ্নিউত্তাল করা হবে।
وَإِذَا ٱلنُّفُوسُ زُوِّجَتْ ﴿٧﴾
81:7 আর যখন আত্মাগুলোকে (সমগোত্রীয়দের সাথে) মিলিয়ে দেয়া হবে।
وَإِذَا ٱلْمَوْءُۥدَةُ سُئِلَتْ ﴿٨﴾
81:8 আর যখন জীবন্ত কবরস্থ কন্যাকে জিজ্ঞাসা করা হবে।
بِأَىِّ ذَنۢبٍ قُتِلَتْ ﴿٩﴾
81:9 কী অপরাধে তাকে হত্যা করা হয়েছে?
وَإِذَا ٱلصُّحُفُ نُشِرَتْ ﴿١٠﴾
81:10 আর যখন আমলনামাগুলো প্রকাশ করে দেয়া হবে।
وَإِذَا ٱلسَّمَآءُ كُشِطَتْ ﴿١١﴾
81:11 আর যখন আসমানকে আবরণ মুক্ত করা হবে।
وَإِذَا ٱلْجَحِيمُ سُعِّرَتْ ﴿١٢﴾
81:12 আর জাহান্নামকে যখন প্রজ্জ্বলিত করা হবে।
وَإِذَا ٱلْجَنَّةُ أُزْلِفَتْ ﴿١٣﴾
81:13 আর জান্নাতকে যখন নিকটবর্তী করা হবে।
عَلِمَتْ نَفْسٌ مَّآ أَحْضَرَتْ ﴿١٤﴾
81:14 তখন প্রত্যেক ব্যক্তিই জানতে পারবে সে কী উপস্থিত করেছে!
فَلَآ أُقْسِمُ بِٱلْخُنَّسِ ﴿١٥﴾
81:15 আমি কসম করছি পশ্চাদপসারী নক্ষত্রের।
ٱلْجَوَارِ ٱلْكُنَّسِ ﴿١٦﴾
81:16 যা চলমান, অদৃশ্য।
وَٱلَّيْلِ إِذَا عَسْعَسَ ﴿١٧﴾
81:17 আর কসম রাতের, যখন তা বিদায় নেয়।
وَٱلصُّبْحِ إِذَا تَنَفَّسَ ﴿١٨﴾
81:18 আর কসম প্রভাতের, যখন তা আগমন করে।
إِنَّهُۥ لَقَوْلُ رَسُولٍ كَرِيمٍ ﴿١٩﴾
81:19 নিশ্চয় এ কুরআন সম্মানিত রাসূলের* আনিত বাণী। *জিবরীল (আলাইহিস সালাম)।
ذِى قُوَّةٍ عِندَ ذِى ٱلْعَرْشِ مَكِينٍ ﴿٢٠﴾
81:20 যে শক্তিশালী, আরশের মালিকের নিকট মর্যাদাসম্পন্ন।
مُّطَاعٍ ثَمَّ أَمِينٍ ﴿٢١﴾
81:21 মান্যবর, সেখানে সে বিশ্বস্ত।
وَمَا صَاحِبُكُم بِمَجْنُونٍ ﴿٢٢﴾
81:22 আর তোমাদের সাথী* পাগল নয়। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
وَلَقَدْ رَءَاهُ بِٱلْأُفُقِ ٱلْمُبِينِ ﴿٢٣﴾
81:23 আর সে* তাকে** সুস্পষ্ট দিগন্তে দেখেছে। *মুহাম্মাদ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)।
وَمَا هُوَ عَلَى ٱلْغَيْبِ بِضَنِينٍ ﴿٢٤﴾
81:24 আর সে তো গায়েব সম্পর্কে কৃপণ নয়।
وَمَا هُوَ بِقَوْلِ شَيْطَـٰنٍ رَّجِيمٍ ﴿٢٥﴾
81:25 আর তা কোন অভিশপ্ত শয়তানের উক্তি নয়।
فَأَيْنَ تَذْهَبُونَ ﴿٢٦﴾
81:26 সুতরাং তোমরা কোথায় যাচ্ছ?
إِنْ هُوَ إِلَّا ذِكْرٌ لِّلْعَـٰلَمِينَ ﴿٢٧﴾
81:27 এটাতো সৃষ্টিকুলের জন্য উপদেশমাত্র।
لِمَن شَآءَ مِنكُمْ أَن يَسْتَقِيمَ ﴿٢٨﴾
81:28 যে তোমাদের মধ্যে সরল পথে চলতে চায়, তার জন্য।
وَمَا تَشَآءُونَ إِلَّآ أَن يَشَآءَ ٱللَّهُ رَبُّ ٱلْعَـٰلَمِينَ ﴿٢٩﴾
81:29 আর তোমরা ইচ্ছা করতে পার না, যদি না সৃষ্টিকুলের রব আল্লাহ ইচ্ছা করেন।